অ্যাটলির সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন আল্লু

ভারতের দক্ষিণীর সিনেমার অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘদিন ধরেই তার একটি সিনেমা করার কথা ছিল দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকা নির্মাতা অ্যাটলির সঙ্গে। সম্প্রতি জানা গেছে, সেই প্রোজেক্টটির কাজ অগ্রসর হচ্ছে। এবার অ্যাটলির নির্মাণে আল্লুকে সিনেমায় দেখা যাবে।

আল্লু-অ্যাটলির সিনেমাটি একটি আন্তর্জাতিক সিনেমা হতে যাচ্ছে- এমনটাই জানাচ্ছে একটি সূত্র। আগামী ২ মাসের মধ্যেই নাকি শুরু হবে এ সিনেমার দৃশ্যধারণের কাজ। কাস্টিং এবং ক্রু বাছাইয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, এ সিনেমার জন্য নাকি মোটা অংকের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। যদি তিনি এই পারিশ্রমিক পান, তাহলে তিনিই হবেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। সবার মনে এখন প্রশ্ন জেগেছে তাহলে সেই অংকটা কত হতে পারে?

একটি সূত্রে জানা গেছে, আল্লু অর্জুন এ সিনেমার জন্য নাকি ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এটিই হতে যাচ্ছে তার এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিনেমা। তবে কেবল নিজের রেকর্ড যে নিজেই ভেঙে ক্ষান্ত হননি। আল্লু অর্জুন ভেঙে দিতে যাচ্ছেন পুরো ভারতের রেকর্ড। এর আগে কখনো কেউ এত পারিশ্রমিক পাননি। এর আগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি কল্কি সিনেমাটির জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২০ কোটি রুপি। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া তার একটি বিদেশি কাজের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন ৩০ কোটি রুপি। তবে এ তো নায়িকাদের রেকর্ড। সব নায়কদের রেকর্ডকেও আল্লু ছাড়িয়ে যাবেন।

এর আগে শেষবার আল্লু অর্জুনকে দেখা গেছে ‘পুষ্পা ২’ সিনেমায়। সেই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। এরপরে আল্লুকে দেখা যাবে অ্যাটলির সিনেমায়। আরও জানা গেছে, এ সিনেমা লভ্যাংশেরও ১৫ শতাংশ নেবেন আল্লু। পুরো সিনেমাটিতেই রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য ও ভরপুর বিনোদন।

আল্লু অর্জুন এর আগে ‘পুষ্পা ২’ সিনেমার প্রচারের সময় একটি অপ্রীতিকর ঘটনায় আইনি জটিলতায় জড়িয়েছিলেন। তাকে এ মামলায় একরাত জেলে থাকতে হয়েছিল। সিনেমাটির প্রচারের সময় ভিড়ের চাপে এক নারীর মৃত্যু ও এক শিশুর গুরুতরভাবে আহত হলে এ ঘটনা সূত্রপাত ঘটে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প