আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কোচ দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল 

কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত বুধবার বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে শোচনীয় হারের পর দরিভাল জুনিয়র ছাঁটাই হতে পারেন, গুঞ্জন চলছিল।দু-দিন পর সেই গুঞ্জনই সত্যি হলো।

এক বিবৃতিতে দরিভালের বরখাস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি খুঁজবে।

২০২২ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে সাফল্য পান দরিভাল।  ওই সময় কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়ান কাপ জিতেছিলেন তিনি। পরের বছর সাও পাওলোর হয়ে তিনি আবারও এই ট্রফি জিতেন।

দুর্দান্ত সব সাফল্যের পর ২০২৪ সালের জানুয়ারিতে ৬২ বছর বয়সী দরিভাল জুনিয়রকে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পর দরিভাল জাতীয় দলে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না। ষোলোটি খেলার মধ্যে মাত্র ৭টিতে জয়লাভ করার পর ব্রাজিলের ভক্তদের আস্থা অর্জন করতে ব্যর্থ হন তিনি।

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ ছিলেন দরিভাল জুনিয়র। জাতীয় দলের হয়ে তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে।  ওয়েম্বলিতে হওয়া সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। পরে তার ক্যারিয়ারে সাফল্যের দেখা মিলেছে কমই।  

তার দায়িত্বে ব্রাজিল দল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হারে, ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারে।  

ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিভাল, যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হেরেছে সেলেকাওরা।

প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ছয় মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।  

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে