অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়ে জিতলো ভারত

এই টেস্টের ফল কী হতে যাচ্ছে, তৃতীয় দিন শেষেই পরিষ্কার হয়ে গিয়েছিল। দেখার ছিল, অস্ট্রেলিয়া কত কম ব্যবধানে হারে। না, লজ্জার রেকর্ড থেকে রেহাই মিললো না অসিদের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বড় পরাজয়ই নিয়তি হলো প্যাট কামিন্সদের।

পার্থে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ভারত জিতেছে ২৯৫ রানে। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন দল।

অস্ট্রেলিয়ার মাটিতে রানের হিসেবে এর আগে ভারতের সবচেয়ে বড় জয়টি ছিল সেই ১৯৭৭ সালে। মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ম্যান ইন ব্লুজরা।

শুধু অস্ট্রেলিয়ার মাটিতে নয়, রানের হিসেবে এশিয়ার বাইরে এটি দ্বিতীয় বড় জয় ভারতের। এই তালিকায় এক নম্বরে আছে ২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের জয়টি।

অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। অথচ বিশ্বরেকর্ড রান তাড়ার রেকর্ডটিই ৪১৮ রানের। অসিদের তাই নতুন রেকর্ড গড়তে হতো এই ম্যাচ জিততে।

যদিও তৃতীয় দিন শেষে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে অস্ট্রেলিয়ানরা। চতুর্থ দিনের সকালে উসমান খাজাও (৪) মোহাম্মদ সিরাজের শিকার হলে ১৭ রানে ৪ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। এরপর কেবল পরাজয় এড়ানোর লড়াই।

চেষ্টা করেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শরা। কিন্তু হেড ব্যক্তিগত ৮৯ আর মার্শ ৪৭ রানে ফিরলে অস্ট্রেলিয়ার হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যালেক্স ক্যারে লোয়ার অর্ডারদের নিয়ে যা একটু লড়েছেন।

শেষ ব্যাটার হিসেবে ক্যারে (৩৬) হর্ষিত রানার বলে বোল্ড হলে বিজয় উল্লাসে মাতে ভারত। ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস থামে অস্ট্রেলিয়ার।

জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ১৫০/১০ (নিতিশ কুমার রেড্ডি ৪১, রিশাভ পান্ত ৩৭; জশ হ্যাজেলউড ৪/২৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১০৪/১০ (মিচেল স্টার্ক ২৬, অ্যালেক্স ক্যারে ২১; জাসপ্রিত বুমরাহ ৫/৩০)

ভারত দ্বিতীয় ইনিংস: ৪৮৭/৬ ডি. (জশস্বী জয়সওয়াল ১৬১, বিরাট কোহলি ১০০*; নাথান লিয়ন ২/৯৬)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩৮/১০ (ট্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭, ক্যারে ৩৬; বুমরাহ ৩/৪২, সিরাজ ৩/৫১)

ফল: ভারত ২৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ (ভারত)।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের