অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হাজার হাজার মানুষ

ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। রোববার (১ সেপ্টেম্বর) বিরূপ আবহাওয়ার কারণে দ্বীপ রাজ্যটিতে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।

এদিন রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি তাসনেটওয়ার্কস ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, সকাল থেকে রাজ্যজুড়ে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসদাতা নিজস্ব ওয়েবসাইটে বলেছে, তাসমানিয়ার ওপর থেকে শীতল আবহাওয়া ক্রমশ দূরে সরে যাচ্ছে। তবু ভারী বৃষ্টি, বজ্রঝড় এবং ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়ে গেছে।

তাসমানিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ফেলিক্স এলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্যোগে বিভিন্ন সম্পত্তি, বিদ্যুতের লাইন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, আর্থিক ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে।

রাজ্যের জরুরি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। তারা বলেছে, এই দুর্যোগ তাসমানিয়ানদের কয়েক দিনের জন্য বিচ্ছিন্ন করে রাখতে পারে।

অস্ট্রেলিয়ার মূল ভূ-খণ্ড থেকে প্রায় ৪৪৫ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ রাজ্য তাসমানিয়া। সেখানে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ বসবাস করেন।

মেলবোর্ন থেকে প্লেনে প্রায় এক ঘণ্টা এবং ফেরিতে ১০ ঘণ্টা লাগে তাসমানিয়ায় যেতে। দ্বীপটির ৪০ শতাংশ এলাকাই ঘন জঙ্গল নাহয় বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর