অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন বিরোধী আইনপ্রণেতারা। দেশটিতে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে দক্ষিণ কোরিয়ায় হঠাৎ এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রেসিডেন্ট ইউন আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। এই আদেশের পর সেনা সদস্যরা পার্লামেন্টে ঘিরে ফেললেও প্রায় ১৯০ জন আইনপ্রণেতা পুলিশি বাধা অতিক্রম করে ভোটকক্ষে প্রবেশ করেন এবং আইনটি বাতিল করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট নিজ সিদ্ধান্ত থেকে সরে আসেন।

অভিশংসন প্রস্তাব উত্থাপনের পর ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্টের পদক্ষেপকে ‘বিদ্রোহী আচরণ’ আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, ইউনের বিরুদ্ধে ‘বিদ্রোহের অপরাধে’ মামলা করা হবে।

ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কিম ইয়ং-জিন বলেন, গণতন্ত্রের পতন আমরা আর বরদাশত করতে পারি না। জনগণের জীবন ও নিরাপত্তা রক্ষায় আমাদের পদক্ষেপ নিতে হবে।

বুধবার সিউলে সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো যথারীতি খোলা থাকলেও শহরজুড়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শ্রমিক সংগঠন কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নস প্রেসিডেন্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।

পদত্যাগের ঢল

বুধবার দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন সামরিক আইন জারির দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও প্রেসেডন্টের প্রধান সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

অভিশংসন প্রক্রিয়া

দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, অভিশংসনের প্রস্তাব পাশ করতে ৩০০ সদস্যের পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ২০০ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। প্রস্তাব পাস হলে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন এবং প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। এরপর সাংবিধানিক আদালতের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

দক্ষিণ কোরিয়ার অভিশংসন ইতিহাস

এর আগেও দক্ষিণ কোরিয়ায় দুই প্রেসিডেন্ট অভিশংসনের সম্মুখীন হয়েছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই দুর্নীতির অভিযোগে অভিশংসিত হন। ২০০৪ সালে প্রেসিডেন্ট রো মু-হিউন সাময়িকভাবে বরখাস্ত হলেও পরে আদালত তাকে পুনর্বহাল করেন।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা