অভিবাসনবিরোধী অভিযান – ৫ বছর বয়সী শিশুকে ফেরত পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার মিনেসোটায় আটক ৫ বছর বয়সী এক ইকুয়েডোরিয়ান শিশুকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ তথ্য জানিয়েছে।

শিশুটির নাম লিয়াম কনেহো রামোস। শিশুটি তার বাবা এড্রিয়ান কনেহো আরিয়াসের সঙ্গে আশ্রয়ের আবেদনকারী হিসেবে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
গত মাসে লিয়াম ও তার বাবাকে টেক্সাসের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। পরে একজন বিচারকের নির্দেশে ৩১ জানুয়ারি তারা মুক্তি পান এবং মিনেসোটায় ফিরে যান।

তবে এখন সরকার তাদের বিরুদ্ধে ফেরত পাঠানোর মামলা শুরু করেছে। লিয়ামের আইনজীবী ড্যানিয়েল মলিভার বলেন, এই সিদ্ধান্ত অস্বাভাবিক এবং সম্ভবত প্রতিশোধমূলক হতে পারে।

অন্যদিকে ডিএইচএস বলছে, এটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। সংস্থার মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, এটি নিয়মিত বহিষ্কার প্রক্রিয়ার অংশ। এতে প্রতিশোধের কোনো বিষয় নেই। সরকার আরও দাবি করেছে, লিয়ামের বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, লিয়ামকে আটক করার সময় তার পরনে নীল রঙের টুপি ও স্পাইডারম্যান ব্যাকপ্যাক ছিল। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি মিনেসোটায় অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুইজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
এই পরিস্থিতিতে ৫ বছর বয়সী শিশুকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক চলছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প