অভিন্ন শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সাথে কাজ করবো: নেতানিয়াহু

অভিন্ন শত্রুদের পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা ও দ্রুত শান্তি ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে যাবেন বলে বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৬ জুন) ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করছেন নিজের এমন একটি ছবির সঙ্গে এই বার্তা পোস্ট করেছেন তিনি।

নেতানিয়াহুর এই মন্তব্যের কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর দেওয়া তার প্রথম ভিডিও বার্তায় এই সংঘাতে ‘বিজয়’ দাবি করেছেন।

ভিডিও বার্তায় খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র বিজয় অর্জন করেছে ও জবাবে যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে। তারা ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামে, কারণ তারা বিশ্বাস করেছিল- হস্তক্ষেপ না করলে জায়োনিস্ট শাসনের (ইসরায়েল) সম্পূর্ণ পতন হবে। কিন্তু এই যুদ্ধ থেকে তারা কিছুই পায়নি। বরং ইরান বিজয় অর্জন করেছে ও যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলাকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই সাফল্য উদযাপন করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস’ করেছে। ডোনাল্ড ট্রাম্প ‘ইতিহাসের সবচেয়ে জটিল ও গোপন সামরিক অভিযানের’ নেতৃত্ব দিয়ে মহান সাফল্য অর্জন করেছেন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের