অবৈধ সীমান্ত পারাপার রোমানিয়ায় ট্রাকে লুকিয়ে থাকা ১৩ অভিবাসী আটক

মরক্কো ও তুরস্কের মোট ১৩ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। তারা সবাই একটি মালবাহী ট্রাকের ভেতরে লুকিয়ে রোমানিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।

ক্যালাফাট–বিদীন টোল স্টেশনের নিকটবর্তী পার্কিং এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে যৌথ অভিযানে তুরস্কে নিবন্ধিত একটি ট্রাক থামায় রোমানিয়া–বুলগেরিয়ার সীমান্ত পুলিশ।

ট্রাকটি ধাতব সামগ্রী ও রেজিন ভর্তি প্যালেট পরিবহন করছিল বলে নথিতে উল্লেখ ছিল। ৪৬ বছর বয়সী এক তুর্কি নাগরিক ট্রাকটি চালাচ্ছিলেন। তিনি তুরস্ক থেকে ফ্রান্সের পথে ছিলেন।

তল্লাশির সময় কার্গো বগির ভেতর থেকে ১৩ জন বিদেশি নাগরিককে পাওয়া যায়। তাদের কারও কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না এবং রোমানিয়ায় প্রবেশের আইনগত শর্তও তারা পূরণ করছিলেন না। তদন্তে জানা যায়, তাদের সবাই মরক্কো ও তুরস্কের নাগরিক।

অভিযান পরিচালনাকারী রোমানিয়ার কর্মকর্তারা জানান, অভিবাসীরা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশের উদ্দেশ্যে ট্রাকের ভেতর লুকিয়ে ছিলেন। ঘটনার পর ১৩ জন অভিবাসী, চালক এবং ট্রাকটি বুলগেরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি তদন্ত চলবে।

গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে তারা প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

রোমানিয়া–বুলগেরিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মালবাহী তুর্কি ট্রাক চলাচল করে। এসব যানবাহন ব্যবহার করে মানবপাচারের অভিযোগ প্রায়ই পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেনজেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। এর আগে, ২০২৪ সালের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা শেনজেনভুক্ত হলেও এ বছরের শুরু থেকে স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প