অবশেষে মালয়েশিয়ায় পৌঁছালেন দীর্ঘদিন অপেক্ষারত বাংলাদেশি কর্মীরা

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রাথমিকভাবে ৬০ জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

মধ্যরাতে বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ সাহানারা মনিকা ও লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম। এ সময় নিয়োগদাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদের (ক্লাব) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

হাইকমিশনার জানান, মালয়েশিয়া সরকারের নিয়োগ অনুমোদন (কলিং ভিসা) থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে প্রথম দফায় কর্মীদের একটি অংশ মালয়েশিয়ায় পৌঁছেছে।

তবে আগত ৬০ কর্মীর মধ্যে একজনকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীর কাগজপত্রে অসঙ্গতি থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

হাইকমিশনার জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে দুই দেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও কর্মী মালয়েশিয়ায় আসবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও আটকে থাকা কর্মীদের দ্রুত কর্মস্থলে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প