অবশেষে ঘরের মাঠে জয় পেলো বেঙ্গালুরু

ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ তিন ম্যাচেই হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হোম অ্যাডভান্টেজ কোনোভাবেই কাজে লাগাতে পারছে না তারা। অবশেষে ঘরের মাঠে জয়খরা কাটালো বিরাট কোহলির দল।

মূলতঃ বিরাট কোহলির ব্যাটেই জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ১১ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কলের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৯৪ রানে থেমে যায় রাজস্থান।

ঘরের মাঠে আজ টস হারলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। তিনি এ নিয়ে ঘরের মাঠে চার ম্যাচে টস হারলেন। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে বেঙ্গালুরু। ২৩ বলে ২৬ রান করে আউট হন ফিল সল্ট। ৪২ বলে ৭০ রান করে আউট হন কোহলি। পাড়িক্কল করেন অপরাজিত ৫০ রান। টিম ডেভিড করেন ২৩ রান।

জবাব দিতে নেমে বড় কোনো ইনিংস খেলতে পারেনি রাজস্থানের ব্যাটাররা। সর্বোচ্চ ৪৯ রন করেন জসস্বি জয়সওয়াল। ৪৭ রান করেন দ্রুব জুরেল। ২৮ রান নিতিশ রানা ও ২২ রান করেন রায়ান পরাগ।

এ জয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির ভারত। ৯ ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও শীর্ষে আছে গুজরাট টাইগান্স ও দিল্লি ক্যাপিটালস।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প