অন্তর্বর্তী মেয়াদ শেষে ক্ষমতায় থাকার ইচ্ছা নেই: ড. ইউনূস

বাংলাদেশ সরকারের ওপর দ্রুত আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী মেয়াদ শেষ হলে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই তার। বুধবার (৭ আগস্ট) ব্রিটিশ পত্রিকা দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. ইউনূস।

গত মঙ্গলবার শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ড. ইউনূস সেই অনুরোধে সাড়া দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তবে এই মুহূর্তে দেশে নেই ৮৪ বছর বয়সী এ অর্থনীতিবিদ।

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। তিনি এখনো ফ্রান্সের রাজধানীতেই অবস্থান করছেন। ড. ইউনূস বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন বলে জানা গেছে। সেদিনই নতুন সরকারপ্রধান হিসেবে শপথ নিতে পারেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, অন্তর্বর্তী মেয়াদ শেষ হলে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত কোনো ভূমিকায় থাকার ইচ্ছা নেই তার।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ অর্থনীতিবিদ এ জানান, প্রথমে তিনি ছাত্রদের অনুরোধ গ্রহণ করতে নারাজ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সম্মতি দেন।

ড. ইউনূস বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে যারা আমাদের দেশের মুক্তির জন্য প্রাণ দিয়েছে, আমি তাদের না বলতে পারিনি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কথা বলবো। এই অন্তর্বর্তী মেয়াদ শেষে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে থাকার ইচ্ছা নেই আমার।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স