অনেক মানুষের শেষ ভরসা তুমি, ফারহানকে মনিরা মিঠু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের জন্মদিন আজ। এই দিনে নানাভাবেই শুভেচ্ছায় সিক্ত হন তিনি। ভক্তরা সেই ক্ষণের শুরু থেকেই অভিনন্দন বার্তায় ভাসায় তাকে সামাজিক মাধ্যমে। সহকর্মীরাও নানা বার্তায় ফারহানকে জানান ভালোবাসা।

আজ জন্মদিনে তেমনি আদরমাখা শুভেচ্ছা পেলেন মাতৃতুল্য অভিনেত্রী মনিরা মিঠুর কাছ থেকে। মিঠু ফেসবুকে এক শুভেচ্ছাবার্তায় ফারহানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘অনেক মানুষের শেষ ভরসা তুমি।’

সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘টুক টুক করে এতোটা পথ পাড়ি দিলে। কত মানুষ যে বিপদে তোমার দারস্থ হয়, তুমিও ১ সেকেন্ড জীবনের হিসেব না কষে বিপদগ্রস্ত মানুষকে দুইহাত খুলে সাহায্য করো। আমি তো নিজের চোখেই দেখেছি। নিজের মায়ের স্বপ্ন পূরণ করেছো রাজকুমারের মতো। সবচেয়ে শান্তি লাগে যে, তোমার মুখে কারোর গীবত শুনিনি এতো বছরে।

তোমার চোখে কখনও হিংসা, ঘৃণা দেখিনি। কখনও ক্লান্ত হয়ে যেও না। অনেক মানুষের শেষ ভরসা তুমি। শুভ জন্মদিন ফারহান।’

মুশফিক আর ফারহান একজন রেডিও জকি ছিলেন। এরপর নাম লেখান ছোটপর্দার অভিনয়ে। দিনে দিনে তিনি হয়ে উঠেছেন নির্মাতা-প্রযোজকদের আস্থার প্রতীক। সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় তারকা। ফারহানের নাটক মানেই ইউটিউবে লাখ লাখ ভিউ।

২০১৬ সালে পরিচালক বান্নাহ’র হাত ধরে নাটকে আসা মুশফিক আর ফারহান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। নাটকের ব্যস্ততা আর দর্শদের ভালোবাসায় উড়ছেন তিনি।

অভিনয় জীবনে বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং বাংলাদেশের আফরান নিশোকে অনুসরণ করেন ফারহান। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। অমর একুশে বই মেলায় ফারহানের ‘লিসেনার ডায়েরি’ নামে একটি বই প্রকাশ হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান