অনিয়মিত অভিবাসীদের সুখবর দিলো স্পেন

কাজের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এই নতুন রেসিডেন্স পারমিটের নাম ‘আররাইগো সোসিওলাবোরাল’ বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর।

অনিয়মিত অভিবাসীদের জন্য আরেকটি সুখবর দিল স্পেন। দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য শীঘ্রই নতুন একটি রেসিডেন্স পারমিট চালুর ঘোষণা দিয়েছে স্পেনের সোশ্যাল ডেমোক্র্যাট সরকার।

‘আররাইগো সোসিওলাবোরাল’ নামের নতুন রেসিডেন্স পারমিট নতুন যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলো তুলে ধরা হলো:

আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাসরত একজন্য অনথিভুক্ত বা অনিয়মিত অভিবাসী হতে হবে। অর্থাৎ এর আগে অন্যকোনো ক্যাটাগরিতে নিয়মিত হয়ে থাকলে তিনি এই নতুন নিয়মের সুযোগ নিতে পারবেন না। অন্তত দুই বছর ধরে স্প্যানিশ ভূখণ্ডে অবিচ্ছিন্ন উপস্থিতি বা বসবাসের প্রমাণ দিতে হবে।

স্পেন ত্যাগ করার অর্থাৎ ডিপোর্ট নোটিশ থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। একজন নিয়োগকর্তা অথবা একটি কোম্পানি স্বাক্ষরিত একটি কাজের চুক্তি উপস্থাপন করতে হবে। এই চুক্তিতে অবশ্যই স্পেনের ন্যূনতম বেতন কাঠামো অর্থাৎ এক হাজার ১৩৪ ইউরো সমমানের বেতনের নিশ্চয়তা উল্লেখ করা থাকতে হবে। কাজের চুক্তিটি অবশ্যই ন্যূনতম তিন মাসের মেয়াদের হতে হবে।

খণ্ডকালীন কাজ অথবা একাধিক নিয়োগকর্তার সাথে চাকরির ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্ট কাজের চুক্তি জমা দিতে হবে। এক্ষেত্রে সবগুলো চুক্তি মিলিয়ে সপ্তাহে কমপক্ষে ২০ ঘণ্টা কাজের শর্ত পূরণ করতে হবে। যেটি আগের আইনে ৩০ ঘণ্টা ছিল। নতুন নিয়ে সপ্তাহে ১০ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

গত পাঁচ বছর স্পেন অথবা অন্যান্য দেশে অবস্থান করে থাকলে সেখানকার আইনি কর্তৃপক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। কোন দণ্ডিত অথবা অপরাধের দায়ে সাজাভুক্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন এই রেসিডেন্স পারমিটটি মূলত স্পেনে ২০২২ সালের আগস্ট মাস থেকে বিদ্যমান আরেকটি কাঠামোর নতুন রূপ। ওই আইনে শ্রম সংকটে থাকা খাতগুলোর ওপর প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিটের অনুমতি পেতেন। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র পর্যটন, পরিবহন, কৃষি এবং নির্মাণ খাত সংশ্লিষ্ট কোন খাতের উপর প্রশিক্ষণ নেওয়ার শর্ত ছিল।

২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত আগের আইন অনুসারে ২৩ হাজার ৯৭ জন অভিবাসী নিয়মিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টিগ্রেশন, সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়।

এসব ব্যক্তিদের মধ্যে মাত্র এক হাজার ৩৪৭ জন প্রশিক্ষণ শেষ একটি কাজের চুক্তি পেতে সফল হয়েছিলেন।

স্প্যানিশ প্রেস এজেন্সি ইএফএই জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অনিয়মিতদের নিয়মিত করার ওই নিয়মটি সরকারের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেনি।

আগের নিয়ম বাদ দিয়ে নতুন করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামক নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। নতুন আইনে যেকোন সেক্টরে কাজের চুক্তির কথা বলায় সেটি অভিবাসীদের জন্য অনেকটা সহজ হবে ধারণা করা হচ্ছে।

স্পেনে বসবাসরত অনেক অভিবাসীদের পক্ষে একটি কাজ পাওয়া বেশ জটিল। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের মতে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে জন্মগ্রহণকারী এমণ ব্যক্তিদের মধ্যে স্পেনে ১৮.৯ শতাংশ লোক বেকার। অপরদিকে, স্পেনে জন্মগ্রহণকারীদের বেকারত্বের হার ১১,৬ শতাংশ।

  • Related Posts

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading
    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প