অনলাইন বিক্রেতাদের লাইসেন্স বাধ্যতামূলক করলো কুয়েত

কুয়েতে ডিজিটাল বাণিজ্য বা অনলাইন বিক্রির ক্ষেত্রে নতুন আইন জারি করা হয়েছে, যার ফলে এখন থেকে অনলাইন পণ্য বা সেবা বিক্রির জন্য আগে থেকে লাইসেন্স নেয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে সরকার।

এই নতুন আইন ডিক্রি-ল  নং ১০/২০২৬ এর মাধ্যমে প্রণীত হয়েছে, যা ই-কমার্স বা অনলাইন বাণিজ্য ক্ষেত্রকে আইনত রেগুলেট করবে। আইনের লক্ষ্য হলো ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা, ভোক্তাদের সুরক্ষা দেয়া এবং অনলাইন ব্যবসায় বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করা।

মূল বিধানগুলোর মধ্যে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইন (ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স প্ল্যাটফর্ম) মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে আগে কুয়েত কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে।

অনলাইন স্টোরে ব্যবসা ও পণ্যের স্পষ্ট তথ্য দেয়া বাধ্যতামূলক। গ্রাহকরা পণ্য/সেবায় ভুল বা ত্রুটি হলে ১৪ দিনের মধ্যে পরিত্যাগ, ফেরত বা বদল করতে পারবেন, অতিরিক্ত কোনো খরচ ছাড়াই। ডিজিটাল বিজ্ঞাপনেও সঠিক তথ্য, মূল্য, যোগাযোগ নম্বরসহ বিস্তারিত তথ্য থাকতে হবে এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয়া নিষিদ্ধ।

ব্যবসায় লেনদেনে ক্যুয়েত কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ই-পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা আবশ্যক। এই আইন লঙ্ঘন করলে জেল, জরিমানা ও অনলাইন দোকান বন্ধ করে দেয়া পর্যন্ত কঠোর শাস্তি হতে পারে।

একই অপরাধ পুনরাবৃত্তি হলে শাস্তি দ্বিগুণ করা হবে। সেন্সর করা সরঞ্জাম বা ব্যবসার জন্য ব্যবহৃত সম্পদও বাজেয়াপ্ত করা যেতে পারে। আইনটি অফিসিয়াল গেজেটে প্রকাশের ছয় মাস পর কার্যকর হবে, যাতে মন্ত্রণালয় ও ব্যবসায়ী দুই পক্ষই প্রস্তুতি নিতে পারে।

এই নতুন ডিজিটাল বাণিজ্য আইন কুয়েতে অনলাইন ব্যবসাকে নিয়মতান্ত্রিক করবে, ভোক্তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে এবং অনলাইন বিক্রেতাদের জন্য আরো প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য বাজার গড়ে তুলবে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প