আজ অভিনেতা আফরান নিশোর জন্মদিন

ঝড়ো হওয়া, তুমুল আওয়াজ! হেলিকপ্টারের দরজা খুলে মাটিতে পা রাখলেন আফরান নিশো। ঝুটি বাঁধা চুলে দেখা গেল তাকে। জন্মদিনে জানান দিলেন, বড় পর্দায় আসছেন তিনি। সঙ্গে দুই নায়িকা, সুনেরাহ বিনতে কামাল ও তমা মির্জা।

দেড় বছরেরও বেশি সময় কোথাও দেখা যায়নি নিশোকে। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় চুলের ছবি নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।শিহাব শাহীনের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশো। ছবির নাম ‘দাগি’।

আজ (৮ ডিসেম্বর) রোববার অভিনেতা আফরান নিশোর জন্মদিন। এই দিনে অনুরাগীদের মন ভালো করে তিনি জানালেন, আসছে ঈদুর ফিতরে বড় পর্দায় ফিরছেন তিনি। প্রচারণার এক ভিডিওটিতে নিশোকে বলতে দেখা গেছে, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে!’

গল্পনির্ভর সিনেমা ‘দাগি’। এটি মূলত একজন হিরোর গল্প। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের গল্প এখানকার দর্শক আগে দেখেননি। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে আমরা কাজ করছি।’

নায়িকা তমাও দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত। এরই মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও সেসবে সাড়া দেননি তিনি। তমা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও একটা ঠিকঠাক প্রোডাকশনে ফিরতে পারছি। “দাগি”র গল্পটা অনেক ভালো লেগেছে আমার। কার বিপরীতে কাজ করছি, সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

দর্শকের প্রত্যাশা কি মেটাতে পারবে দাগি? এমন প্রশ্নে সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি, “দাগি”র গল্পটা অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে। আমি আশাবাদী।’

নিজের নতুন সিনেমা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমি সমসময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার কাছে অন্যরকম লেগেছে।’

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী