বাণিজ্যে ধস বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি কলকাতার ব্যবসায়ীদের

ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন-জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা-বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে, বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতায় ব্যবসার বিভিন্ন খাতেই টান পড়েছে। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন, ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই।

২০২৩ সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার ৫ আগস্টের পর হিসাবটা পুরোপুরি উল্টে গেছে। 

ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা। আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। 

ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয় বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা দেয়া হবে।

স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে ৫ হাজার পর্যটক আসতেন কলকাতায়। এখন সেই সংখ্যা নেমে এসেছে দুই থেকে ৩শ’তে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী