মৌলভীবাজারে বাড়িতে আগুন, ২ নারীর মৃত্যু

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা ও চাচি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতির নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


মৃতরা হলেন: শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা ও চাচি ফুলেছা বেগম কটি। বাড়ির লোকজনের ধারণা, ঝাড়বাতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা যীশু তালুকদার জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে ডুপ্লেক্স ঘরটির সবকটি রুম পুড়ে গেছে। সেই সঙ্গে ঘরের মূল্যবান জিনিসপত্র সব ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্বজন ও প্রতিবেশীরা জানান, মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদর ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে পাড়াপ্রতিবেশীরা এগিয়ে আসেন।


প্রহরী আরজান মিয়া জানান,আগুনের ধোঁয়ায় পুরোবাড়ি ঘর আচ্ছন্ন হয়ে যায়। সবার চিৎকারে লোকজন এগিয়ে আসেন। প্রতিবেশীরা ধোঁয়ার কারণে ঘরে দরজা জানালা দেখতে পায়নি। এক সময় তারা ঘরের দরজা ভেঙে ঢুকে শেখ রুমেলের মা মেহেরুননেছা ও চাচি ফুলেছা বেগম কটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।


অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, তাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত আছে, তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ