আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষে নিহত ২৬

আইভরি কোস্টে দুই মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

পরিবহন মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে মন্ত্রণালয় একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং একটি তদন্ত শুরু করা হয়েছে।

আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক এবং যানবাহনের বেহাল দশা এবং ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হওয়া চালকদের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।

গত মাসে গাগনোয়া শহরের কাছে একই ধরনের ‍দুর্ঘটনায় ২০ জন নিহত হয়। এছাড়া গত সেপ্টেম্বরে উত্তরাঞ্চলে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ১৩ জন দগ্ধ হয়।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে দেড় হাজার মানুষের মৃত্যু হয়। সেখানে প্রায় ১৫ লাখ যানবাহন চলাচল করে।

গত কয়েক বছরে সরকার চালকদের লাইসেন্সের পয়েন্ট, পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরাসহ মারাত্মক দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা চালু করেছে।

  • Related Posts

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ…

    Continue reading
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ…

    Continue reading

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা