শিক্ষার্থীদের আন্দোলন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর কাজী শামীম সুলতানা এবং কোষাধ্যক্ষ তৌফিক সাঈদও পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন।

এর আগে গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা৷

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের জোরপূর্বক পদত্যাগের ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সে সময় শিক্ষার্থীদের একটি অংশ ভিসির পদত্যাগের দাবি করলে বড় একটি অংশ ড. অনুপম সেনের পক্ষে ছিলেন।

  • Related Posts

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ…

    Continue reading
    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সংস্থাটির সর্বশেষ…

    Continue reading

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে: প্রধানমন্ত্রী

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    চীনের জুতার কারখানায় আগুন, নিহত ২৮

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কঠোর বার্তা নেতানিয়াহুর

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ ৩ কমিশনারকেও সরালেন ট্রাম্প

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা

    মেলবোর্নের উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিন সিনেমা