অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ‘মাঠের যুদ্ধে’ ভারতকে হারালো পাকিস্তান

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, ভারত-পাকিস্তান লড়াই মানেই তো যুদ্ধ যুদ্ধ ভাব; সেটা যে কোনো পর্যায়েই হোক না কেন। সেই ‘যুদ্ধে’ ভারতকে এবার সহজেই হারালো পাকিস্তান।

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ (যুব) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৪৩ রানের ব্যবধানে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ২৩৮ রানেই গুটিয়ে গেছে ভারত। একটা পর্যায়ে তো ১৯০ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল ম্যান ইন ব্লুজরা। দশ নম্বর ব্যাটার মোহাম্মদ ইনান ২২ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছেন।

ভারতের নিখিল কুমার ৭৭ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন। এরপর ইনান ছাড়া বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

পাকিস্তানের আলি রাজা ৩৬ রানে ৩টি এবং আবদুল সুবহান ও ফাহিম-উল-হক ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে ওপেনার শাহজাইব খানের ১৫৯ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৮১ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে লড়াইয়ের জন্য মঞ্চ তৈরি করে দেন দুই ওপেনার শাহজাইব খান ও ওসমান খান। উদ্বোধনী জুটিতেই ১৬০ রান তোলেন তারা।

৩১তম ওভারে ৯৪ বলে ৬০ রান করে ওসমান আউট হলে অনবদ্য এই জুটি ভাঙে। ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে ৩৭তম ওভারে ১০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শাহজাইব। বাঁহাতি এই ব্যাটার টিকে ছিলেন ইনিংসের শেষ ওভার (৫০ ওভার) পর্যন্ত।

শাহজাইব ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন ১৪২ বলে। ৫০তম ওভারের প্রথম বলে ভারতীয় পেসার নাগারাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন তিনি। ১৪৭ বলে ১৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলার পথে ৫টি চার ও ১০টি ছক্কা হাঁকান শাহজাইব।

দুই ওপেনার ছাড়া ২৭ রান করেন মোহাম্মদ রিয়াজুল্লাহ। বাকিদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি।

ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন সামর্থ্য নাগারাজ। ২ উইকেট নেন আয়ুশ এমহাতরে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প