সুবর্ণা মুস্তাফাকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে

চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে।খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

বিশ্বস্ত সেই সূত্র জানিয়েছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তাঁর স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাঁরা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাঁদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাঁকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তাঁরা বিব্রতবোধ করছিলেন। সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তাঁর চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

  • Related Posts

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি…

    Continue reading
    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে তা আরও বেড়েছে। ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।…

    Continue reading

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন