অস্কারে ‘লাপাতা লেডিস’, আমির-কিরণকে ওয়াসফিয়ার শুভেচ্ছা 

আগামী ২০২৫ সালের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাকে মনোনয়ন দিয়েছে ভারত। এজন্য আমির খান ও কিরণ রাওকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পর্বতারোহী, লেখিকা, সমাজকর্মী ও পরিবেশবাদী ওয়াসফিয়া নাজরীন।

ওয়াসফিয়া নিজের ইন্সটাগ্রামে আমির খানের সঙ্গে তোলা তার একটি ছবি শেয়ার করেছেন। তাতে তিনি লাপাতা লেডিস সিনেমাটির প্রশংসা করেন এবং আরও বেশি করে নারীদের গল্প তুলে ধরার আহ্বান জানান।  

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নেটফ্লিক্সের সদর দপ্তরে ‘লাপাত্তা লেডিস’ দেখানো হয়েছে। সেখানে অন্য তারকাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় ওয়াসফিয়াকেও। এজন্য তিনি নেটফ্লিক্স টিম ও আমির খান প্রোডাকশনকে ধন্যবাদ জানান।

এর ২৩ বছর আগে মনোনয়ন পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘লগান’। বিশ্বের এ সর্বোচ্চ সম্মাননার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে আমিরের ‘লাপাতা লেডিস’।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে এ সিনেমাকে নির্বাচন করে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার (এফএফআই) জুরি।  

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প