ইসকন ইস্যুতে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে বিক্ষোভ হয়েছে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিয়ালদহ থেকে বাংলাদেশের উপ-দূতাবাস পর্যন্ত মিছিল করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। মিছিলটি বেকবাগানের সামনে যেতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ।

কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

এদিন ব্যারিকেডে চাপা পড়ে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য আহত হন। একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।

পরে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের পাঁচজনের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের উপ-দূতাবাসে ডেপুটেশন দিতে যাওয়ার অনুমতি দেয় কলকাতা পুলিশ।

আন্দোলনকারী রাধারমন দাস বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেখানে কলকাতা পুলিশ আমাদের আটকে দেয়। পুলিশের এই অন্যায়ভাবে আটকানোকে আমরা ধিক্কার জানাচ্ছি।

তিনি আরও বলেন, যতক্ষণ না চিন্ময় কৃষ্ণ দাস নিঃশর্ত মুক্তি পাচ্ছেন, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।

এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করেছেন, অশান্তি করতে গিয়ে বাংলাদেশের ইস্যুকে ঘেঁটে দিচ্ছে বিজেপি। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী