পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

বছরের শেষ ম্যাচে বুধবার (২০ নভেম্বর) পেরুর বিপক্ষে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোটজর্জরিত আর্জেন্টিনা দল এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। পেরুকে ১-০ গোলে হারিয়েছে স্ক্যালোনির দল।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে স্ক্যালোনি একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় ইনজুরিতে পড়ার অ্যাতলেটিকো মাদ্রিদের সিমিওনেকে দলে ডাকতে হয় আর্জেন্টিনার কোচকে। তবে পেরুর বিপক্ষে মাঠে তার কোনো প্রভাব পরেনি।

বুয়েনস আয়ার্সে প্রথমার্ধে আক্রমণের ভীতি ছড়িয়েও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ।

ম্যাচের ৫৫তম মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এর পরেও একের পর এক আক্রমণ করে গেছে আর্জেন্টিনা। তবে গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনির দল।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৫। এদিকে ইকুয়েডরের কাছে কলম্বিয়া ১-০ গোলে হারায় পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন এসেছে। তিনে উঠে এসেছে ইকুয়েডর। আর চারে নেমে গেছে কলম্বিয়া।  

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০