ঝুঁকির মুখে আর্জেন্টিনার সিংহাসন

২০২২ বিশ্বকাপ জেতার অল্প কিছুদিনের মধ্যেই ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত সেটি ধরে রেখেছে দলটি।কিন্তু আলবিসেলেস্তেদের সিংহাসন এখন হাতছাড়া হওয়ার পথে।  

কাতারে শিরোপা উৎসব করার পানামা ও কুরাসাওকে হারিয়ে ২০২৩ সালের ৬ অক্টোবর ব্রাজিলকে সরিয়ে শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচ হেরে চাপে পড়ে যায় তারা। সর্বশেষ প্যারাগুয়ের কাছে হেরে খাদের কিনারে চলে গেছে স্কালোনির শিষ্যরা। ফিফার বর্তমান র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার পরেই অবস্থান ফ্রান্স ও স্পেনের।  

সর্বশেষ কোপা আমেরিকা জেতার পর এখন পর্যন্ত মাত্র ১ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জেতার পর থেকে ধুঁকছে তারা। র‍্যাংকিংয়ে তাদের পয়েন্ট এখন ১৮৬২.৩৬। তাদের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে ফ্রান্স। নেশনস লিগে ইতালিকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে ফরাসিরা।  

আর্জেন্টিনার হাতে এখন অবস্থান ধরে রাখার সুযোগ আছে। আগামীকাল ভোরে তারা বুয়েনস এইরেসে পেরুর মুখোমুখি হবে। এই ম্যাচে ড্র করলে তাদের পয়েন্ট ১৮৫৪.৭৫ এ নেমে আসবে। আর তাতে দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে মেসিদের। আর হেরে গেলে ১৮৪২.২৫ পয়েন্ট নিয়ে নামতে হবে তৃতীয় স্থানে।

পেরু ম্যাচে প্রত্যাশা পূরণ না করতে পারলে ৫৯২ দিন পর শীর্ষস্থান ছাড়তে হবে আর্জেন্টিনাকে। ফের শীর্ষে ফেরার জন্য তাদের অপেক্ষায় থাকতে হবে মার্চ পর্যন্ত। ওই সময় আবার বাছাইয়ের ম্যাচ শুরু হবে।  

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী