পর্তুগালের সঙ্গে ঘাম ঝরানো ড্রয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগে পর্তুগাল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাই এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ তারকা ফুটবলারদের বিশ্রামে রাখেন কোচ রবার্তো মার্টিনেজ।

পর্তুগালের এই দ্বিতীয় সারির দলের সঙ্গে ড্র করতেই ঘাম ঝরলো ক্রোয়েশিয়ার। ঘরের মাঠে শেষ পর্যন্ত অবশ্য তারা ১-১ গোলের ড্রয়েই স্বস্তি খুঁজে পেয়েছে। মূল্যবান একটি পয়েন্ট যে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়াটদের।

রোনালদো ছাড়াও ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো, মূল গোলরক্ষক দিয়োগো কস্তা ও অভিজ্ঞ ডিফেন্ডার বের্নার্দো সিলভাকে বাইরে রেখে খেলতে নামে পর্তুগাল। তারকা খেলোয়াড়দের ছাড়া নেমেও ম্যাচে প্রথমে লিড নেয় তারাই।

৩৩ মিনিটে হোয়াও ফেলিক্সের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনহার থ্রু বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।

এক পয়েন্টের জন্য মরিয়া ক্রোয়েশিয়া গোল শোধের চেষ্টা করতে থাকে। অবশেষে ৬৫ মিনিটে ভাগ্য খোলে তাদের সতীর্থের ক্রস বাইলাইনের কাছে পেয়ে দুরূহ কোণ থেকে শটে সমতা টানেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ভার্দিওল।

যোগ করা সময়ে জয়সূচক গোল প্রায় পেয়েই যাচ্ছিল ক্রোয়েশিয়া। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বুদিমিরের হেড পোস্টে বাধা পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়ে শেষ করেছে স্কটল্যান্ড।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী