এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ৫৬ নাগরিক অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হিন্দু পাড়ায় অবস্থান করছে।

এদের মধ্যে সোমবার (১৮ নভেম্বর) সকালে ৪৪ জন ও এক সপ্তাহ আগে ১২ জন সীমান্ত দিয়ে প্রবেশ করে।

মিয়ানমারের রাখাইনের মংডু থানার মেদাই এলাকার নাইও চাকমা (৪৫) বলেন, রাখাইনে রাজ্যে আরাকান আর্মি ও সে দেশের সরকার বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় আতঙ্কে বাড়িঘরে থাকতে পারি না। সেখানে ঠিকমত খাবার পাচ্ছি না। অনেকদিন পাহাড়ে লুকিয়ে ছিলাম। প্রাণ বাঁচাতে আমরা চাকমা সম্প্রদায়ের ১১ পরিবারে ৪৪ জন সদস্য আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছি।

রাখাইনের মেদাই থেকে আসা বাবুল বড়ুয়া (৪৭) বলেন, এক সপ্তাহে আগে মিয়ানমারের রাখাইনের মংডু এলাকার মেদাই গ্রামে চলমান সংঘাতের কারণে পালিয়ে কুতুপালং ক্যাম্পে চলে আসলাম। সকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা চাকমা সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে হিন্দু পাড়া ক্যাম্পের পাশে অবস্থান করছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, মিয়ানমারের থেকে পালিয়ে আসা ৫৬ নাগরিক কুতুপালং হিন্দু পাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবস্থান করছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, মিয়ানমার থেকে চাকমা ও বড়ুয়া পরিবারের কিছু সদস্য অনুপ্রবেশ করছে। তারা উখিয়ার কুতুপালং হিন্দু পাড়া ক্যাম্পের পাশে অবস্থান করছে বলে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স