সড়ক ধসে রাঙ্গামাটি-বান্দরবান যোগাযোগ বন্ধ

গত কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা এলাকায় সড়কের মাটি ধসে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে শনিবার (১৭ আগস্ট) বিকেল থেকে রাঙ্গামাটি জেলার সঙ্গে বান্দরবান জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে রোববার সকাল থেকেই সড়ক সংস্কারে নেমেছে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার সকাল থেকে মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বিকেলের মধ্যেই যান চলাচল শুরুর চেষ্টা চলছে।

বড়ইছড়ি-রাঙ্গামাটি বাস মালিক সমিতির লাইনম্যান মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণভাবে এই জায়গায় যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সড়কটি ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। এরইমধ্যে সড়কটির কাজ শুরু করার বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ হয়েছে। সড়ক মেরামত শেষ হলে আবারো যান চলাচল স্বাভাবিক হবে।

কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙ্গামাটি জেলায় যাতায়াত করে। এছাড়া রাঙ্গামাটি জেলার সঙ্গে বান্দরবানে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। সড়কটি মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স