চীনে ব্যায়ামের সময় গাড়িচাপায় ৩৫ জন নিহত,আহত অন্তত ৪৩ জন

চীনে লোকজনের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণ চীনের ঝুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়ামরত লোকদের ওপর গাড়ি তুলে দেয় ৬২ বছর বয়সি এক চালক। এতে হতাহতের ঘটনা ঘটে।

পরে, মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই চালককে আটক করা হয়েছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদন মতে, ঘটনাটি ঘটেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) আয়োজিত ঝুহাই এয়ার শো’র একদিন আগে, যা মঙ্গলবার খোলা হয়েছিল। 

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই চালকের পারিবারিক নাম ফ্যান বলে জানা গেছে। ঝুহাইয়ের শ্যাং চং হাসপাতালের জরুরি ক্লিনিকের একজন কর্মী জানিয়েছেন, সেখানে কয়েকজন আহত ব্যক্তি গিয়েছিলেন, যারা চিকিৎসার পর চলে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভিডিওতে, একজন অগ্নিনির্বাপক কর্মীকে এক ব্যক্তির ওপর সিপিআর করতে দেখা গেছে। এছাড়া লোকজনকে ঘটনাস্থল ছেড়ে যেতে বলা হয়েছে। নিউজ ব্লগার এবং ভিন্নমতাবলম্বী লি ইং এসব শেয়ার করেছেন, যিনি এক্সে ‘টিচার লি’ নামে বেশি পরিচিত।

এপি জানিয়েছে, চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে ঘটনাস্থল বা ওই স্পোর্টস সেন্টারের নাম সার্চ করে গুটিকয়েক পোস্ট পাওয়া গেছে, যেখানে ‘কিছু ঘটেছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে পোস্টগুলোতে কোনো ছবি বা বিস্তারিত কিছু পাওয়া যায়নি। 

সোমবার রাতের এ ঘটনা সম্পর্কে চীনা মিডিয়ার প্রতিবেদনগুলোও সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে এপি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প