নতুন রেকর্ড গড়ল ‘স্ত্রী ২’মুক্তির পরেই বক্স অফিসে ঝড়

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’ ছবিটি। এই হরর-কমেডি ছবিটি তখন দারুণ ব্যবসা করেছিল। তখন থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। তাই ‘স্ত্রী ২’ যে ভালোই আয় করবে, সে বিষয়ে কিছুটা নিশ্চিত ছিলেন নির্মাতারা। কিন্তু গতকাল এই ছবি মুক্তির পর সব হিসাব–নিকাশ উল্টে গেছে। ‘স্ত্রী ২’–এর আশাতীত সাফল্য দেখে নির্মাতারা রীতিমতো চমকে গেছেন। ছবিটি মুক্তির প্রথম দিনই নতুন রেকর্ড গড়ে ফেলেছে।

গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে দীনেশ বিজন প্রযোজিত ছবি ‘স্ত্রী ২’। মুক্তির প্রথম দিনই রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি দুর্দান্ত শুরু করেছে। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, গতকাল মুক্তির পর ছবিটি ৭৬ কোটি ৫ লাখ রুপি আয় করেছে। জানা গেছে, অমর কৌশিকের এই ছবির বাজেট ৬০ কোটি রুপির মতো। ছবিটি মুক্তির প্রথম দিনই মোট বাজেট পার করে ফেলেছে। নির্মাতারা এরই মধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন।

বিশ্বের বক্স অফিস থেকে ‘স্ত্রী ২’ প্রথম দিনই ১০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। এখনো পর্যন্ত আয়ের বহর দেখে নির্মাতারা আশাবাদী যে ‘স্ত্রী ২’ এই সপ্তাহান্তে সেঞ্চুরি হাঁকাবে। ছবিটি ইতিমধ্যে নতুন রেকর্ড গড়েছে।
মুক্তির পর প্রথম দিনে আয়ের হিসাবে ‘স্ত্রী ২’ সানি দেওল অভিনীত ‘গদার ২’ ও সালমান

খান অভিনীত ‘টাইগার ৩’–কে পেছনে ফেলে দিয়েছে। এমনকি ছবিটি হৃতিক রোশনের ‘ফাইটার’, প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’র হিন্দি সংস্করণকে পেছনে ফেলে দিয়েছে। এ দুই ছবি মুক্তির প্রথম দিন ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। ‘স্ত্রী ২’ অগ্রিম বুকিং থেকেই ২৩ কোটি ৩৬ লাখ রুপি ঝুলিতে পুরেছিল।

এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্ত্রী ২’ ছাড়াও মুক্তি পেয়েছে ‘বেদা’ ও ‘খেল খেল মে’। জন আব্রাহাম ও শর্বরী বাগ অভিনীত এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটি হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পেয়েছে।

মুক্তির প্রথম দিন ‘বেদা’ ৬ কোটি ৫২ লাখ রুপি আয় করেছে। এদিকে অক্ষয় কুমার ও তাপসী পান্নু অভিনীত ‘খেল খেল মে’ মাত্র ৫ কোটি রুপি ব্যবসা করেছে।

‘স্ত্রী ২’ ছবির মূল চরিত্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ছাড়া আছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটিতে অতিথি চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকে। এ ছাড়া ছবির আইটেম গানে আগেই ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ