বাংলাদেশের মেয়েরা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেও

ওয়ানডেআন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের ব্যস্ততা বাড়িয়ে দিয়েছিল আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ। ২০২২-২০২৫ চক্রে প্রথমবার এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়ে আটটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পায় বাংলাদেশ। ওই চক্র শেষ হওয়ার আগেই আজ মেয়েদের নতুন ভবিষ্যৎ সফর পরিকল্পনা বা এফটিপি ঘোষণা করেছে।

বাংলাদেশের মেয়েদের দল আছে নতুন এফটিপির উইমেনস চ্যাম্পিয়নশিপেও। ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত চার বছরের এই চক্রে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে।

চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপে একটি দল বাড়লেও আগের মতোই দলগুলো চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলবে। চলমান তৃতীয় উইমেনস চ্যাম্পিয়নশিপটা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করছে। ২০২৯ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব হিসেবে কাজ করবে চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে নারী দল।

বাংলাদেশ একটি হোম সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষেও। ওই সিরিজে ওয়ানডে তিনটি ছাড়াও থাকছে তিনটি টি-টোয়েন্টি। জিম্বাবুয়ে ছাড়াও বাংলাদেশের মেয়েরা উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাঠে খেলবেন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ সময়ে দেশের বাইরে বাংলাদেশ নারী দল সিরিজ খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। প্রতিটি ওয়ানডে সিরিজের সঙ্গেই থাকবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

উইমেনস চ্যাম্পিয়নশিপের বাইরেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এই সময়ে শুধু দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়েই ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।

দ্বিপক্ষীয় সিরিজের বাইরেও এ সময়ে পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের মেয়েদের। ২০২৫ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে আটটি দল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি, ২০২৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ৬টি ও ২০২৮ অলিম্পিকে সম্ভাব্য দলের সংখ্যাও ৬। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

মেয়েদের নতুন এফটিপিতে বাংলাদেশের সিরিজ

সময়বিপক্ষওয়ানডেটি–টোয়েন্টি
২০২৫ (ডিসেম্বর)ভারত*
২০২৬ (এপ্রিল)শ্রীলঙ্কা
২০২৬ (অক্টোবর)অস্ট্রেলিয়া*
২০২৬ (ডিসেম্বর)নিউজিল্যান্ড*
২০২৭ (মার্চ)ওয়েস্ট ইন্ডিজ
২০২৭ (মে–জুন)নিউজিল্যান্ড
২০২৭ (সেপ্টেম্বর)ইংল্যান্ড*
২০২৭ (নভেম্বর)জিম্বাবুয়ে
২০২৮ (এপ্রিল)দক্ষিণ আফ্রিকা
২০২৮ (অক্টোবর)পাকিস্তান*

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী