ঝিনাইদহে টিকা নেওয়ার সময় অসুস্থ ৪০ মাদরাসা ছাত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার ছাত্রীরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ু মুখ ক্যানসারের টিকা নেওয়ার সময় গণ হিস্টেরিয়ায় অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

সারাদেশের মতো বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কালীগঞ্জ উপজেলায় এ টিকার কার্যক্রম শুরু হয়। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদরাসার মেয়েদের এ টিকার দেওয়া কার্যক্রম শুরু হয়। দুই ঘণ্টায় শতাধিক মেয়েকে টিকা দেওয়া হয়।

দুপুর ১২টার দিকে হঠাৎ একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিকভাবে মাদরাসায় সেবা দেওয়ার পর সুস্থ হন। কিছুক্ষণ পর হঠাৎ করেই বিভিন্ন শ্রেণির মেয়েরা অসুস্থ হতে শুরু করেন। একে একে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। টিকাদান টিমের সহকারীরা হাসপাতালে খবর দিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদরাসায় এসে তাদের হাসপাতালে নেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন সুবর্ণা (১৪), মিম খাতুন (১১), রিমি খাতুন (১২), যুথী খাতুন (১৫, মুন্নি খাতুন (১৫), তারিন সুলতানা (১৫), ফারিয়া খাতুন (১৪), লামিয়া (১২), শিমু খাতুন (১৪), তুলি (১৪), সোনালী (১৪), সীমা (১৪), রুমি (১৪) ও জিনিয়া (১৩)। বাকিদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অসুস্থ মেয়েদের আমার গাড়ি ও হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। এটা নিয়ে ভয়ের কিছু নেই। সবাই এখন ভালো আছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প