‘দেওয়ালির যুদ্ধ’ প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

দেওয়ালির মতো বড় উৎসবে প্রতিবছরই ভারতের বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ও আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’। মুক্তির আগে অবধারিতভাবেই আলোচনায় এ দুই সিনেমার অঘোষিত লড়াই। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী দীক্ষিত।

ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে সবচেয়ে বড় চমক হতে চলেছে ‘মঞ্জুলিকা’রূপী মাধুরী দীক্ষিত। তাঁর অভিনীত ছবির সঙ্গে ‘সিংহাম এগেইন’–এর লড়াই নিয়ে কী ভাবছেন মাধুরী?

‘ভুল ভুলাইয়া’ ছবিতে ‘মঞ্জুলিকা’ রূপে সবাইকে ভয় দেখিয়েছিলেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে আবার ‘মঞ্জুলিকা’কে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক আনিস বাজমি। তবে নির্মাতারা এবার জোড়া ‘মঞ্জুলিকা’ এনে সবার রাতের ঘুম কাড়তে চলেছেন। বিদ্যা বালান আবার ‘মঞ্জুলিকা’ হয়ে আসতে চলেছেন। মাধুরী এই ফ্র্যাঞ্চাইজির নতুন সদস্য হতে চলেছেন।

আনিসের এক জোড়া ‘মঞ্জুলিকা’ কি ‘সিংহাম’কে বক্স অফিসের দৌড়ে হারাবেন? জবাবে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি যে আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা যে দর্শক যেন এই ছবিটি পছন্দ করেন।’

দুই ছবির সংঘাতের প্রসঙ্গে এই বলিউড তারকা আরও বলেছেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তাঁরাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’

মাধুরীর কথায়, ‘অন্তিম পরীক্ষা প্রেক্ষাগৃহেই হবে, কারণ এখানেই একটা ছবির ভাগ্যপরীক্ষা হয়। তাই আমরা শুধু ভালোর জন্য আশা করতে পারি। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমাদের কাছে ভালো এক ছবি আছে, অনুগ্রহ করে আসুন আর দেখুন।’

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া’। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। ২০২২ সালে এই ছবির দ্বিতীয় সিকুয়েল নিয়ে এসেছিলেন পরিচালক আনিস বাজমি। ‘ভুল ভুলাইয়া ২’-এ অক্ষয় কুমারের পরিবর্তে কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল। কার্তিক ছাড়া এই ছবিতে ছিলেন কিয়ারা আদভানি ও টাবু। এ ছবিটিও বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে জুটি বেঁধে আসছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। এখন দেখার, এই সিকুয়েলটি বক্স অফিসে কতটা দাপট দেখাতে পারে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী