মেসি গোল পাননি, মায়ামিকে জেতালেন সুয়ারেজ-আলবা

আগের দুই ম্যাচেই পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। ফলে সবার নজর ছিল লিওনেল মেসির ওপর।কিন্তু এবার আর গোল পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে অবশ্য ইন্টার মায়ামির খুব একটা অসুবিধা হয়নি। লুইস সুয়ারেজ ও জর্দি আলবার গোলেই জয় তুলে নিয়েছে তারা।

মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে অফের ম্যাচে আজ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামি জিতেছে ২-১ গোলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। মেসি গোল না পেলেও আলবার করা ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তারই সহায়তায়।

এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচ হবে ৩ নভেম্বর ভোর ৫টায়, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। এরপর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। সেই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার পথেও একধাপ এগিয়ে গেল মায়ামি।  

ম্যাচের শুরুতেই গোলের দেখা পান সুয়ারেজ। দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার।  

মেসি গোল না পেলেও নিষ্প্রভ ছিলেন না। বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। সপ্তপম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত। ২৬তম মিনিটেও মেসির দারুণ এক শট ঠেকান গুজান।  

মায়ামির দিক থেকে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত আটলান্টা স্রোতের বিপরীতে ৩৯তম মিনিতে সমতা ফেরায়। সাবা লবজানিদজের ওই গোলে সমতাতে শেষ হয় প্রথমার্ধ।  

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চড়াও হন মেসিরা। ৫২তম মিনিটে মেসির ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট চারেক পরে মেসির বানিয়ে দেওয়া বলে গোল করতে পারেননি দিয়েগো গোমেজ। তবে ৬০তম মিনিটে মেসির পাসে বক্সের বাইরে বল পেয়ে বল জালে জড়ান আলবা। এরপর বাকি সময় আটলান্টা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী