হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি

হাইতিতে ১৮ জন যাত্রী বহনকারী জাতিসংঘের একটি হেলিকপ্টারে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী। গুলিবর্ষণের কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

তবে হেলিকপ্টারে থাকা যাত্রীরা নিরাপদে ছিলেন এবং পরে তাদের দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ফিরিয়ে আনা হয়।

হেলিকপ্টারে তিনজন জাতিসংঘ কর্মী ও ১৫ জন অন্যান্য সংস্থার যাত্রী ছিলেন। হামলার শিকার হেলিকপ্টারটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অধীনে পরিচালিত হচ্ছিল।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ গুলির ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা এপি ও একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।  

সরকারিভাবে এ ঘটনার বিষয়ে জাতিসংঘ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, এই হামলার পর হাইতির সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের শক্তি আরও বেশি করে প্রকাশের চেষ্টা করবে। বর্তমানে রাজধানী পোর্ট-অ-প্রিন্সসহ বিভিন্ন এলাকায় এসব সশস্ত্র গোষ্ঠী আধিপত্য বিস্তার করেছে।

সম্প্রতি সহিংসতা আর্কাহাইসহ হাইতির আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহরে আক্রমণ করার পরে প্রায় ৫০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন,  নিহতদের মধ্যে অন্তত এক ডজন বন্দুকধারী ছিলেন যারা নৌকাডুবিতে মারা গেছেন।  

সম্প্রতি রাজধানীর পূর্ব দিকের একটি শহরে সংঘর্ষে বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন।  

জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ সহিংসতায় বিগত সপ্তাহগুলোতে প্রায় ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় সাত লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী