শুক্রবার দিনভর ভোগান্তি, ট্রেনের তছনছ শিডিউল ঠিক হবে কবে?

ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েেছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুতির ঘটনা শুক্রবারের (২৫ অক্টোবর) ট্রেনের শিডিউল তছনছ করে দেয়। তবে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায় ১১ মাস বয়সী আবরারকে কোলে নিয়ে সকাল থেকে মা শিলা বসে আছেন স্টেশন ম্যানেজারের রুমের সামনে, গন্তব্য কিশোরগঞ্জ। সকাল সাড়ে ১০টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও বিকেল ৫টা নাগাদও প্ল্যাটফর্মে পৌঁছাতে পারেনি কিশোরগঞ্জ এক্সপ্রেস। এতে চরম চরম দুর্ভোগে পড়েছেন তারা।

শুধু শিলা ও আবরার নয়, এমন দুর্ভোগে পড়েছেন অসংখ্যা যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও দেখা নেই ট্রেনের। এ সময় স্টেশন ম্যানেজারকেও তার ঘরে পাননি যাত্রীরা। এক পর্যায়ে যাত্রীরা স্টেশনে বিক্ষোভ শুরু করেন।

এদিকে রেল কর্তৃপক্ষ বলছে সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। জানিয়েছে ট্রেনের যাত্রা বাতিল ও বিলম্বের বিষয়টি মেসেজ দিয়ে জানানো হয়েছে যাত্রীদের। যারা টিকেট ফেরত দিতে চাচ্ছেন তাদের জন্য রাখা হয়েছে রিফান্ডের ব্যবস্থা।

বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার দুই মিনিটের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে কোন ট্রেন নির্ধারিত সময়ে ছাড়েনি। আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। আর এতেই চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।  

রেওেয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থার জায়গায় ম্যানুয়ালি রেল সিস্টেম অপারেট করায় দেরি হচ্ছে ট্রেন। এছাড়া ঢাকায় পৌঁছানোর পর ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণে নানা কাজ শেষে আবারও গন্তব্যের পথে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় এসব কাজ করতে সময় লেগেছে।

অন্যদিকে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছে, রেলের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে আগামীকাল (শনিবার) পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী