শাকিব খান ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যিশুকে একসঙ্গে দেখা যাবে

কিছুদিন আগে বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ-এর যৌথ প্রযোজনায় মুক্তি পায় ‘তুফান’। ছবিতে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল কলকাতার মিমি চক্রবর্তীকে। এই ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল কলকাতার যিশু সেনগুপ্তের। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। তবে শিগগিরই শাকিব খান ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যিশুকে একসঙ্গে দেখা যাবে একটি নতুন সিনেমায়।

যিশু-শাকিবকে নিয়ে নতুন এই সিনেমাটি এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবিটি হতে যাচ্ছে, অ্যাকশন-টেনশনে ভরপুর। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে কলকাতায় ছবিটির শুটিং হবে। এটি পরিচালনা করবেন বাংলাদেশের জনপ্রিয় এক নির্মাতা। পশ্চিমবঙ্গের একটি অনলাইন পোর্টাল এ খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে ছবিটি হতে পারে ‘তুফান-২’।

জানা গেছে, নতুন সিনেমার শুটিংয়ের জন্য গত মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে মুম্বাই গেছেন শাকিব। সেখানে এক মাস তিনি ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। গতকাল (২৪ অক্টোবর) থেকে বরবাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকার রসায়ন দারুণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকের।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, দুই বাংলার সিনেমায় দুই বাংলার অভিনয়শিল্পীদের আনাগোনা বেশ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। মিমি চক্রবর্তী, দর্শনা বণিক, শ্রীলেখা মিত্র, ইধিকা পালসহ আরও অনেকেই বাংলাদেশে অভিনয় করছেন। অন্যদিকে বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম, পরীমণি, চঞ্চল চৌধুরীরাও কলকাতার সিনেমা ও সিরিজে অভিনয় করছেন। এবার কলকাতার সেই তালিকায় যুক্ত হচ্ছে যিশুর নাম। এখন অপেক্ষা এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প