সহিংসতার বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান মাদুরোর

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরো জয়ী হওয়ার পর দেশটিতে চলছে তুমুল বিক্ষোভ। নির্বাচনে কারচুপি হয়েছে বলে দেশে–বিদেশে চলছে সমালোচনা। এমন পরিস্থিতিতে ‘রাষ্ট্রীয় শক্তিগুলোকে’ কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।

গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই বিরোধীদলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের দাবি—তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তবে কারচুপি করে ফল বদলে দেওয়া হয়েছে। এ নিয়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার জনের বেশি মানুষকে।

যদিও এই বিক্ষোভ ও মৃত্যুর জন্য বিরোধী দলকে দায়ী করেছেন মাদুরো। গত সোমবার ভেনেজুয়েলা সরকারের প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সব শক্তির কাছে আমি দাবি করছি—তারা যেন অপরাধ, সহিংসতা ও বিদ্বেষগুলো বিরুদ্ধে তারা অতি দ্রুততার সঙ্গে, সক্ষমতার সঙ্গে এবং কঠোর পদক্ষেপ নেয়।’

এদিকে ভেনেজুয়েলাজুড়ে এই বিক্ষোভ–সহিংসতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান বলেছেন, তীব্র সহিংসতাসহ অন্যান্য অভিযোগের একাধিক খবর পাওয়ার পর ভেনেজুয়েলা পরিস্থিতি ‘সক্রিয়ভাবে নজরদারি’ করছেন তিনি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি