১০ কোটি টাকার বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিলেন অনিল কাপুর!

নীতি ও আদর্শের কারণে ১০ কোটি টাকার বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। নৈতিকতার বিরুদ্ধে গিয়ে কোনো বিজ্ঞাপনের মডেল হতে পারবেন না বলে জানান এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, পানমশলা বা গুটখার (চিবানো তামাক) বিজ্ঞাপনের মডেল হওয়ার কাজ ফিরিয়ে দিয়েছেন অনিল।

অভিনেতা জানান, তিনি এমন কোনো পণ্যের মডেল হতে চান না, যা যুব সমাজের ক্ষতির কারণ হয়ে ওঠে। ভক্তরা যে ভুল পথে চালিত না হয়, তাই নিজের দায়বদ্ধতা থেকে এমন পণ্যের বিজ্ঞাপনের মডেল হতে চান না তিনি।

এ প্রসঙ্গে অনিল বলেন, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এমন কোনও পণ্যের বিজ্ঞাপন করতে চাই না, যা জনস্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে।

অনিল কাপুর পানমশলার বিজ্ঞাপন ফিরিয়ে দিলেও অতীতে অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খানের মতো তারকাদের এমন পণ্যের মডেল হতে দেখা গেছে। সমালোচনার মুখেও পড়েছেন অনেক তারকা। নিজের ভুল বুঝতে পেরে অক্ষয় কুমার, জন আব্রাহামের মতো তারকাদের ঘোষণাও দিতে দেখা গেছে যে, ভবিষ্যতে এমন কোনো পণ্যের আর কখনও মডে হবেন না।

এদিক থেকে অনিল কাপুর ব্যতিক্রম। তিনি প্রথম থেকেই নিজের অবস্থান পরিষ্কার করে জানান দিলেন, এমন কোনো পণ্যের মডেল তিনি কখনই হবেন না। সংবাদমাধ্যমে তিনি বলেন, নিজের কাছে আমি পরিষ্কার। মৃত্যুর বিপণন করতে পারব না। এটা আমার আদর্শের প্রশ্ন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প