বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে আছে তিন নতুন মুখ।

তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২২ অক্টোবর) হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে এসিবি। 
ইনজুরি থেকে সেরে না ওঠায় বাংলাদেশ সিরিজে নেই টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান এবং স্পিনার মুজিব উর রহমান। দলে ফিরেছেন স্পিনার নুর আহমেদ।

চলমান ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৫০ ওভারের সংস্করণে ডাক পেয়েছেন সাদিকুল্লাহ আতল। শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’ ও হংকংয়ের বিপক্ষে টানা তিনটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। দলকে সেমিফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দলে ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে নেতৃত্ব দেয়া টপ অর্ডার ব্যাটার দারউইশ রাসুলিও। দলের অন্য নতুন মুখটি পেসার বিলাল সামি।

আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ৯ নভেম্বর দ্বিতীয় আর একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

সম্প্রতি যেখানে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানিস্তান। ফলে সেখানে চ্যালেঞ্জ থাকছে লাল সবুজদের জন্যেও।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি , এ এম গজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফরিদ আহমদ মালিক।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা