ভারতে বাস-অটো সংঘর্ষে ১২ জন নিহত

ভারতের রাজস্থানে একটি স্লিপার বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন নারী এবং কয়েকজন শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ধলপুর থেকে জয়পুরের দিকে যাত্রা করা স্লিপার বাসটির সঙ্গে সুনিপুর এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

বারি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব লাহারি মীনা বলেছেন, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অটোরিকশার চালক এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।

রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ধলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রয়াতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলটও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ধলপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প