শিক্ষাবোর্ড ঘেরাও করে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং শিক্ষাবোর্ড ঘেরাও করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা। এসময় বোর্ডের সামনে অবস্থান নিয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা ফলাফল বাতিল চেয়ে স্লোগান দিতে থাকেন।

রোববার (২০ অক্টোবর) দুপুর ও সন্ধ্যায় দুদফা এসব কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের ভাষ্য, সাবজেক্ট ম্যাপিংয়ে গরমিল করে ফলাফল তৈরি করা হয়েছে। এসএসসির ফলাফল অনুযায়ী সব বিষয়ের ম্যাপিং করে বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

এদিন দুপুর ১২টায় শিক্ষাবোর্ডের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে বিকেল তিনটায় আন্দোলনরত শিক্ষার্থীরা চারদফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন।

এতে শিক্ষার্থীরা দাবি করেন, গত ১৫ অক্টোবর প্রকাশিত ত্রুটিপূর্ণ এবং বৈষম্যযুক্ত ফলাফলকে বাতিল ঘোষণা করতে হবে। দেশের সকল বোর্ডের সঙ্গে সমভাবে সাবজেক্ট ম্যাপিং করে পুনরায় বৈষম্যহীনভাবে ফলাফল প্রকাশ করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহের সকল বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সবাইকে উত্তীর্ণ হিসেবে বিবেচিত করা হোক। সকল শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজাল্ট থেকে এইচএসসির সকল সাবজেক্ট ম্যাপিং করা হোক।

স্মারকলিপি শেষে আন্দোলনকারীরা চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ আজকের মধ্যে সিদ্ধান্ত চেয়ে বিকেল সাড়ে ৫টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা দাবি করেন, তাদেরকে পাস করিয়ে দেয়া হবে এই সিদ্ধান্ত  আজকেই দিতে হবে। সিদ্ধান্ত পাওয়ার পর তারা ঘরে ফিরবেন। অন্যথায় রাস্তায় অবস্থান করবেন।

পরবর্তীতে রাত ৯টার দিকে জেলা প্রশাসক মফিদুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে সোমবারের (২১ অক্টোবর) মধ্যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা।

ময়মনসিংহ শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের জানান, শিক্ষার্থীদের দাবি সম্বলিত স্মারকলিপি আন্তবোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পেলে আমি জানাতে পারব।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা