লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইল উদ্ধার, যুবক আটক

কুষ্টিয়ায় লালন মেলা থেকে চুরি হওয়া ১৬টি মোবাইলসহ শরিফ (২৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে শহরের ডায়মন্ড হোটেল থেকে তাকে আটক করা হয়।

শরিফ নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর বাড়িপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার থেকে লালন আখড়াবাড়িতে সাত দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শুক্রবার মেলার দ্বিতীয় দিন মানুষের ঢল নামে। প্রচণ্ড ভিড়ে চুরি হয় অসংখ্য মোবাইল ও মানিব্যাগ চুরি হয়। বিকেল ৩টার দিকে ঝিনাইদহ থেকে আসা আরমান আলী নামে এক যুবকের পকেট থেকে মোবাইল চুরি হয়। প্রযুক্তি ব্যবহার করে তার চুরি হওয়া মোবাইল ফোনের লোকেশন একটি হোটেলে দেখা যায়। পরে তারে সেখানে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের সদস্য শরীফকে আটক করে। তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে। এ সময় শরীফের দেওয়া তথ্যমতে হোটেল কক্ষের বিছানার নিচ ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যান।

ডায়মন্ড হোটেলের পরিচালক উজ্জ্বল মোল্লা বলেন, মেলায় বেড়াতে এসেছে জানিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক হওয়া ব্যক্তিসহ কয়েকজন হোটেল ভাড়া নেয়। রাতে এক ব্যক্তি এসে দাবি করে লালন মেলা থেকে তার মোবাইল মোবাইল হারিয়ে গেছে। যার লোকেশন এই হোটেলে। তখন তার মোবাইল উদ্ধারে আমরা সহযোগিতা করি।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, তারা একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট। দেশের যেখানে লোকসমাগম হয় সেখানে চোর চক্রের সদস্যরা যায়। চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প