লেবানন থেকে সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে পর্যাপ্ত বিমানের সংকট রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবাননে এক লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সেখান থেকে ফিরতে ১৮০০ জনের মতো নিবন্ধন করেছেন। ২০/২২ অক্টোবর থেকে ৫০-৫২ জনের মতো করে ফেরত আনা হবে।

তিনি বলেন, বিমান সংকটের কারণে আকাশ পথ ছাড়াও সমুদ্রপথে লেবানন থেকে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।

তিনি বলেন, তৃতীয় দেশের ভিসার জন্যও দিল্লি যাওয়া প্রয়োজন হয়। তবে ভিন্ন পথে তৃতীয় দেশের ভিসা প্রাপ্তির ব্যবস্থা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমানিয়ার ভিসা ভিয়েতনাম থেকে নেয়া যাবে। পাকিস্তান থেকেও কিছু দেশ ভিসা নিতে বলেছে, তবে পাকিস্তান যাওয়াও কঠিন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল, সেটা কেটে গেছে।

এসময় কূটনীতিকদের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র বিগত সরকারের সঙ্গে কাজ করার জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যুক্তিযুক্ত না। নিয়মনীতির বাইরে গিয়ে কোনো কূটনীতিক কাজ করে থাকলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। 

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী