হ্যাকিংয়ের জন্য ইরানকে দায়ী করলো ট্রাম্পের প্রচারশিবির

সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এরই মধ্যে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ও জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।

ট্রাম্পের প্রচারশিবির জানিয়েছে, তাদের প্রচারশিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে। ট্রাম্প শিবির জানিয়েছে, এই হ্যাকিংয়ের পেছনে রয়েছে ইরান।

যদিও এই অভিযোগের পক্ষে সরাসরি কোনো তথ্যপ্রমান দেয়নি ট্রাম্পের প্রচরশিবির। তবে অতীতের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমেরর তথ্য অনুযায়ী, গত জুলাই থেকেই তারা বেনামি একটি উৎস থেকে ই-মেইল পেতে শুরু করে। এসব ই-মেইলে ট্রাম্পের প্রচারশিবিরের কার্যক্রমের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। এর পরেই তারা (ট্রাম্পের প্রচারশিবির) বুঝতে পারে যে হ্যাকিংয়ের শিকার হয়েছে। এমনকি অজ্ঞাত উৎস থেকে পাওয়া ই-মেইলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট (রানিং মেট) পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানা গেছে।

এই নিয়ে ট্রাম্পের প্রচারশিবিরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এর মধ্য দিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার ও মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। তখন থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে দুই পক্ষের মধ্যে। এমনকি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের নাম সরিয়ে নিয়েছিল ট্রাম্প।

গত জুলাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার কবলে পড়েছিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে ওই সন্দেহভাজন হামলাকারীর কোন সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায় নি। এমনকি এই হামলার পেছনে কোনো তথ্যপ্রমাণ সেইভাবে পাওয়া যায় নি। যদিও বরাবরই এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করে আসছে ট্রাম্পের নিরাপত্তা শিবির। যদিও অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ