ইংল্যান্ডের ‘বাজবল’কে চেপে ধরলো পাকিস্তান

মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৬ রানে থেমেছে পাকিস্তান। এরপর ব্যাট করতে নেমে ‘বাজবল’ খেলে স্বাগতিকদের জবাব দিচ্ছিলো ইংল্যান্ড। টেস্ট ফরম্যাট হলেও শুরুর দিকে ইংলিশরা খেলেছে অনেকটা ওয়ানডে স্টাইলে। ৪১ ওভারে ২ উইকেটের বিনিময়ে তুলে ফেলেছিল ২১০ রান।

শেষ সেশনে এসে হঠাৎ পাকিস্তানের ঘূর্ণিতে তালগোল পাকিয়ে ফেলে ইংল্যান্ড। ১৪ রানের মধ্যে ৪ ব্যাটার ফিরিয়ে ইংলিশদের চেপে ধরে পাকিস্তান। অবশেষে ৬ উইকেটে ২৩৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। উইকেটে আছেন জেমি স্মিথ (১২ রানে) ও ব্রাইডন কার্স (২ রানে)। সফরকারীরা এখনো পিছিয়ে ১২৭ রানে।

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৭৩ রান তোলে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ৩৭ বলে ২৭ রান করে আউট হন ক্রাউলি। নোমান আলির ঘূর্ণিতে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ হন ইংলিশ ওপেনার। সাজিদ খানের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে অলি পোপ করেন ৩৭ বলে ২৯ রান।

১২০ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ডাকেট। টেস্ট ক্যারিয়ারে এটি বাঁহাতি ইংলিশ ব্যাটারের চতুর্থ সেঞ্চুরি। একইসঙ্গে সবচেয়ে ধীরগতিরও। এর আগে ভারতের বিপক্ষে ৮৮ বলে, পাকিস্তানের বিপক্ষে ১০৫ বলে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন মারকুটে ডাকেট।

দলীয় ২১১ রানে সাজিদ খানের ঘূর্ণিতে জো রুট (৫৪ বলে ৩৪) বোল্ড হলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে শুরু হয় ভাঙন। এক ওভার পরেই সেঞ্চুরি করা ডাকেটকেও (১৬ চারে ১২৯ বলে ১১৪) তুলে নেন সাজিদ। ওই ওভারেই নতুন ব্যাটার হ্যারি ব্রুককেও (৯ বলে ৯) বোল্ড করেন ডানহাতি পাকিস্তান স্পিনার।

পরের ওভারে বেন স্টোকসকে ফেরান নোমান আলি। বাঁহাতি স্পিনারের বলে শর্টে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ হওয়ার আগে মাত্র ১ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।

এর আগে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। স্বাগতিকদের হয়ে আগের দিন সেঞ্চুরি করেন কামরান গুলাম। আর দ্বিতীয় দিনে ৪১ রান করে আউট হন রিজওয়ান। আমের জামাল ৩৭ ও সালমান আলি আগা করেন ৩১ রান।

ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন জ্যাক লিচ। পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেন সাজিদ খান।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত