নিউইয়র্কে শিক্ষার্থীদের হাতে মার খেলো আওয়ামী লীগ নেতারা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই নেতা। বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা মারমুখি অবস্থান নেন। এতে কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে এলাকাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপের মাঝামাঝি অবস্থান নেয় নিউইয়র্ক পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ৭৩ স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে সমবেত হয়। সে সময় নেতাকর্মীরা সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষে নানান স্লোগান দেন।

এ সময় রাস্তার বিপরীত দিক থেকে ৪-৫ জন ছাত্র আন্দোলনকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘ভুয়া-ভুয়া’ বলতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুজন নেতা তাদের দিকে তেড়ে গেলে ছাত্ররা বেধড়ক মারধর করে।

এই মারধরের দৃশ্য দেখে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা তাদের উদ্ধার না করে নিরাপদে সরে যান। এরপর খবর পেয়ে পাশে ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভরত বিএনপি ও অন্যান্য সমমনারা এসে ৭৩ স্ট্রিটে জড়ো হয়। এরপর আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়ো হয়ে মুখোমুখি অবস্থান নেন।

প্রায় দুই ঘণ্টা তারা সেখানে অবস্থান নিয়ে পক্ষে-বিপক্ষে স্লোগান দিতে থাকে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ এসে দুপক্ষের মাঝে রাস্তায় অবস্থান নেয়। পরে আর অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • Related Posts

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জ্যাকসন হাইটসের সানাই রেস্তোরাঁয় নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার…

    Continue reading
    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০-আর২। ক্লাবের উদ্যোগে এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় জ্যাকসন হাইটসে…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি