শুরু হয়েছে বিপিএল একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট আজ। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি খেলোয়াড়দের মূল্যতালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল।

এবার ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এ ছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।

এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে, যা এর আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এ ছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোনো ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।

পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সেই সঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। এদের মাঝে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি। সাকিব আল হাসান, শরিফুল ইসলামের পাশাপাশি ৬ বিদেশিকে সাইন করিয়েছে তারা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প