লেবানন থেকে সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে শনিবার শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশসহ ৪০টি দেশ। এরপরই নেতানিয়াহু এসব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন।

রোববার (১৩ অক্টোবর) ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, শান্তিরক্ষী সেনাদের হিজবুল্লাহর অবস্থান ও যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে। এর মাধ্যমে হিজবুল্লাহ সেনাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। দ্রুত সময়ে তাদের সরানোর এখনই সময়। আপনি শান্তিরক্ষীদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের হিজবুল্লাহর জিম্মি বানাচ্ছেন। এটি বিভিন্ন দেশের সেনাসদস্যদের পাশাপাশি ইসরায়েলি সেনাদের জীবনকেও ঝুঁকিতে ফেলছে।

গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শান্তিরক্ষীরা আহত হওয়ার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে।

এদিকে, লেবাননে জাতিসংঘের মোতায়েন করা সেনারা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, শান্তিরক্ষীরা আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েল। তবে এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে, শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প