অস্ট্রেলিয়া মেতেছে দুর্গোৎসব নিয়ে

বরাবরের মতো এবারও অস্ট্রেলিয়ার বড় শহরগুলো মেতেছে দুর্গোৎসব ঘিরে। বিশেষ করে সিডনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেয়। এ বছর সিডনিতে ১৮টি সংগঠন ভিন্ন ভিন্ন মন্দিরে দুর্গা পূজার আয়োজন করে।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উলুধ্বনি আর ঘণ্টার শব্দ এবং অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় দুর্গা মাকে। শিষ্টের পালন ও দুষ্টের দমন-এই প্রতিপাদ্য তুলে ধরেন মন্দিরের পুরোহিতরা।

অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গা পূজার আয়োজন করা হয় টুনগ্যাবি পাবলিক স্কুলে। এখানে ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন সাহা জানান, এবারের দুর্গোৎসব ঘিরে সবার মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে তাই আমরাও এ আয়োজনকে সম্পূর্ণ সফল করতে প্রস্তুত।

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন এবারের পূজা আয়োজন করে ক্যাম্পসির ওরিয়েন ফাংশন সেন্টারে। সেখানেও ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। আর বাংলাদেশ সোসাইটি ফর পূজা ও কালচারাল ইনক যথারীতি ওয়েন্টওয়ার্থভিলের রেডগাম সেন্টারে।

প্রবাসী বাংলাদেশিদের দুটি সংগঠন এবারও দুর্গা পূজার আয়োজন সারে যথারীতি তিথি-নক্ষত্র মেনে। তারা হলো আগমনী ও শঙ্খনাদ। এছাড়াও আনন্দধারা, দর্পন, ত্রিনয়ণী, আরোহন, নবরূপ, উত্তরণ, সিডনি কালিবাড়, ভক্ত মন্দির ট্রাস্ট সংগঠনগুলো তাদের টেম্পোরারি মন্দিরে পূজা করে। প্রত্যেকটি মন্দিরেই অসংখ্য ভক্তদের পূজা করতে দেখা যায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প